অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:৫৩

remove_red_eye

৭০১

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শহরের নতুন বাজার সংগঠনটির জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় সংগঠনটির সাবেক সহসভাপতি সদ্য প্রয়াত অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের অকাল মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে ভোলা জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মো: সহিদুর রহমান (জিল্লুর) সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
 প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো:শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আনোয়ার হোসেন শামিম, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. সাইদুল হাসান সেলিম, জেলা কৃষকলীগের সভাপতি মো: আল-মামুন-অর রশিদ, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো: আবিদুল আলম আবিদ।
আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ভোলা জেলার সাধারণ সম্পাদক তালুকদার মো: আনোয়ার পাশা বিপ্লবের সঞ্চালনায় সংগঠনটির জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা কেক কেটে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...