বিসিবির নির্বাচন প্রক্রিয়া অবৈধ ঘোষণা করে বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিষয়টি ইতিমধ্যে আইসিসিকে জানিয়েছে ক্রীড়া পরিষদ।
বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩৬
২৭৪
বিসিবির নির্বাচন প্রক্রিয়া অবৈধ ঘোষণা করে বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিষয়টি ইতিমধ্যে আইসিসিকে জানিয়েছে ক্রীড়া পরিষদ।
পাশাপাশি ১১ সদস্যের অ্যাডহক কমিটির তালিকাও আইসিসির কাছে পাঠিয়েছে তারা। আগামী তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথাও জানানো হয়েছে।
আজ বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। অ্যাডহক কমিটি ঘোষণার আগে তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন এনএসসির এই সচিব।
তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এনএসসি বেশ কিছু অনিয়ম খুঁজে পেয়েছে। এসব বিবেচনা করে তারা বর্তমান বোর্ড ভেঙে দেয়।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ অনুযায়ী বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ২১ নম্বর অনুচ্ছেদে আছে, 'আপাতত বলবৎ অন্য কোনো আইন, চুক্তি বা আইন দলিলে যাহা কিছু থাকুক না কেন, পরিষদ জাতীয় ক্রীড়া সংস্থা বা তফসিলে উল্লিখিত ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি, উহা যে নামেই অভিহিত হউক না কেন, যথাযথ দায়িত্ব পালন করিতেছে না বা সংস্থার স্বার্থের পরিপন্থী কার্যক্রম পরিচালনা করিতেছে মর্মে পরিষদের নিকট প্রতীয়মান হইলে, উক্ত নির্বাহী কমিটি ভেঙে দিতে পারিবে এবং প্রয়োজনে একটি এডহক কমিটি নিয়োগ করিতে পারিবে।'
সংবাদ সম্মেলনে আমিনুল আরও জানান, তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস। একই সঙ্গে আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে থাকা বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
১১ সদস্যের অ্যাডহক কমিটি
সভাপতি: তামিম ইকবাল
সদস্য: রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহীম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত