অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে মজুতকৃত ৭০০ লিটার ডিজেল জব্দ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪২

remove_red_eye

২৯৯

২০ হাজার টাকা জরিমানা
 
দৌলতখান সংবাদদাতা : ভোলা জেলার দৌলতখান উপজেলায় অবৈধ ভাবে মজুতকৃত ৭০০ লিটার ডিজেল (জ্বালানি তেল) জব্দ করেছে উপজেলা প্রশাসন।
 
শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন দৌলতখান থানা সংলগ্ন মাছঘাট এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে চারটি ড্রামে রাখা এই জ্বালানি তেল জব্দ করেন।
 
দোকানের মালিক মো. মিজানুর রহমান মজুতকৃত জ্বালানি তেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকানে মজুতকৃত ডিজেল জব্দ ও অবৈধভাবে ডিজেল রাখার দায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন বলেন, বর্তমানে দেশে পেট্রোল, অকটেনসহ জ্বালানি তেলের সংকট চলছে। অবৈধ মজুতকৃত জ্বালানি তেলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।