অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিনে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪০

remove_red_eye

৩৫৬

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি - ক্রিয়া' র উদ্যোগে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়েছে। 
আজ রবি বার (৫ এপ্রিল)  বেলা ১২ টায় বোরহানউদ্দিন উপজেলার  গংগাপুর ইউনিয়ন পরিষদের নিচতলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বাস্তবায়নে  কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি - ক্রিয়া'  উদ্যোগে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন । 
এসময় আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মমিনুল আলম,  গংগাপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের মেম্বার আলহাজ্ব ফখরুল আলম আখন, গংগাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ হোসাইন  ,  ক্রিয়া প্রকল্প সমন্বয়ক বাবুল আখতার, ক্রিয়া প্রকল্প কর্মকর্তা ইরিন ইসরাত, উদ্যোক্তা মোঃ জাকির হোসেন, ৯ নং ওয়ার্ড  বিএনপি সাংগঠনিক সম্পাদক  মোঃ আল আমিন সহ আরও অনেকে।