অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২৬ সকাল ০৭:৩৯

remove_red_eye

৩০৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কোস্ট গার্ডের  অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) রাত ১১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ভোলা সদর থানাধীন কুঞ্জুপট্টি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ মোঃ সোহেল (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটক সোহেল ভোলা সদর উপজেলার নয়েচর এলাকার বাসিন্দা ।
জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।