অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশু হাসপাতালে ভর্তি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২৬ সকাল ০৭:৩৮

remove_red_eye

২৭০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় হামের উপসর্গ নিয়ে  ২৪ ঘন্টায় ৪ জন ভর্তি সহ মোট ২০ জন শিশু ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হাম রোগীদের জন্য আলাদা দুটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। একই সঙ্গে ভর্তি রোগীদের মধ্যে ১৯ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ তৈয়বুর রহমান জানান, তাঁর  হাসপাতালে নতুন করে দুই শিশুসহ মোট ১৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।