অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

হাম-রুবেলায় আক্রান্তদের ৮২% শিশু: স্বাস্থ্যমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৪৭

remove_red_eye

২৮৫

দেশে হাম-রুবেলা আক্রান্তদের মধ্যে প্রায় ৮২ শতাংশই ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশু বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ পরিস্থিতি মোকাবিলায় রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার।

শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে কিছু এলাকায় হাম রোগের প্রাদুর্ভাব বেড়েছে, যা বিশেষ করে ছোট শিশুদের ওপর বেশি প্রভাব ফেলছে।

এ কারণে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হবে, তারা আগে টিকা নিয়ে থাকুক বা না থাকুক।

তিনি জানান, এই টিকাদান কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় শুরু হয়ে পরে সারাদেশে বিস্তৃত হবে। আগামী ২১ মে, পবিত্র ঈদুল আজহা-র আগেই কর্মসূচি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী আশ্বস্ত করে বলেন, ব্যবহৃত টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সময়মতো টিকা দেওয়া গেলে হাম একটি প্রতিরোধযোগ্য রোগ হিসেবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা নিশ্চিত করতে। পাশাপাশি গুজব এড়িয়ে সঠিক তথ্য প্রচারে গণমাধ্যম ও স্থানীয় নেতৃত্বের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও জানান, যেসব শিশু জ্বর বা অসুস্থতায় ভুগছে, তারা সুস্থ হওয়ার পর টিকা নেবে। এছাড়া হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও দেওয়া হবে, যা জটিলতা কমাতে সহায়ক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্যের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...