অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে মূল্য তালিকা প্রদর্শন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২০ রাত ০৮:৫৮

remove_red_eye

৮২৪



 দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে মূল্য তালিকা প্রদর্শন না করায়  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় দৌলতখান বাজারের পৌর শহরে ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান এসব ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন। এ সময় ভোলা ক্যাম্পের র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ সহ  র‌্যাব এর একটি টিম উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান জানান, অভিযান কালে মূল্য তালিকা প্রদর্শন না করায় জুয়েল স্টোরকে ২ হাজার, রাসেল এন্টার প্রাইজকে ২ হাজার, আলী ট্রেডার্সকে ২ হাজার, তাকিব স্টোরকে ৩ হাজার ও রাজিব স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।