বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫
২২৪
প্রতিটি পাম্পে নির্ধারিত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবারে (২ এপ্রিল) সংসদ অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ প্রশ্নোত্তর পর্বে বলেন, মন্ত্রী কি পাম্প বন্ধ হয়ে যাওয়া, গাড়ির দীর্ঘসারি দেখছেন না? এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
বিদ্যুৎ মন্ত্রী বলেন, ইরান সংক্রান্ত ঘটনার পর তেলের বিক্রি হঠাৎ বেড়ে গেছে। আগে নির্ধারিত পরিমাণ তেল বিক্রি করতে এক থেকে দেড় দিন লাগতো, এখন তা মাত্র দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে। মানুষের প্যানিক বাইংয়ের কারণে পাম্পে দীর্ঘসারি দেখা যাচ্ছে। পেট্রোল সরবরাহ বন্ধ হচ্ছে না; প্রতিদিন পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে।
জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ক্রেতারা ভোগান্তির মুখে পড়ছে দাবি করে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সংসদে বলেন, গত সংসদে মন্ত্রী জানিয়েছেন যে কোনো জ্বালানি সংকট নেই এবং যারা তেল সংগ্রহ করতে যাচ্ছে তারা পাচ্ছে। কিন্তু বাস্তবে পাম্পগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, আজ সিলেটের একটি পাম্পও বন্ধ ছিল এবং তেল নিতে সড়কে দীর্ঘসারি লেগেছে। সব ক্রেতাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না, তবুও সরকার বিষয়টি এড়িয়ে যাচ্ছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, মন্ত্রী সমস্যাটি স্বীকার করার পরিবর্তে আগের সরকারের মতো এড়িয়ে যাচ্ছেন। তিনি স্পিকারকে প্রশ্ন করেন, মন্ত্রী কি সমস্যাটি স্বীকার করবেন এবং কবে নাগাদ এটি সমাধান করবেন।
এক সম্পূরখ প্রশ্নে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আমার এলাকার বাসিন্দারা নিয়মিত গ্যাস বিদ্যুৎ বিল পরিশোধ করলেও চুলায় পর্াপ্ত গ্যাস থাকে না। অনেক ক্ষেত্রে একেবারেই থাকে না। সাধারণ মানুষ এর ফলে চরম ভোগান্তীর শিকার হচ্ছেন। তাদের নিত্য দিনে স্বাভাবিক জীবন যাত্রা মারাত্মক ব্যহত হচ্ছে।নির্বাচন প্রচারকালে আমার এলাকার জনগন এই সমস্যার কথা বার বার তুলে ধরলেও আজো সমাধান করতে পারিনি। গ্যাস সরবরাহে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন। নতুন গ্যাস সংযোগে সরকারের নীতিমালা কি এবং কবে থেকে তা বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।
উত্তরে মন্ত্রী বলেন, দেশে যে গ্যাস সঞ্চালন লাইন আছে তা অনেক পুরোনো। গ্যাস উত্তোলন কম হওয়ায় চাপ কমে গেছে। এই জন্য গ্যাসের প্রেসার কম থাকে। সেই গ্যাস লাইনে মাঝে মধ্যে যায় না। আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি তা বাস্তবায়ন করতে সময় লাগবে।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত