অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৬ সকাল ১১:১৭

remove_red_eye

১১৫

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক বাস্তবায়িত নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিচালিত প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল সফর করেছে।
 
প্রতিনিধি দলটি ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায় রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প (আরএমটিপি)-এর আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
 
জানা গেছে, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ডেনিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ডানিডা)-এর অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প (আরএমটিপি)-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে প্রতিনিধি দলটি ভোলা সফর করে।
পরিদর্শনকারী দলে ছিলেন ইফাদের কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচো, লিড রিজিওনাল টেকনিক্যাল স্পেশালিস্ট (পিটিএল) মিস লরনা গ্রেস, জেন্ডার অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন অফিসার (পিডিটি) মিস নিষ্ঠা বশিষ্ট এবং প্রোগ্রাম অফিসার মিস মারিয়েল জিমারম্যান।
এছাড়াও আন্তর্জাতিক কনসালটেন্ট মিশন টেকনিক্যাল টিমের সমন্বয়কারী থিয়েরি মাহিউ, এমঅ্যান্ডই বিশেষজ্ঞ পল ভিলারোয়েল, পুষ্টি বিশেষজ্ঞ সাইফুল ইসলাম, জ্ঞান ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মিস ফারহানা উর্মি, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর উপ-মহাব্যবস্থাপক ও আরএমটিপি প্রকল্পের সমন্বয়কারী মো. হাবিবুর রহমান এবং সেক্টর ভ্যালুচেইন স্পেশালিস্ট (হর্টিকালচার) মো. রাফিজুল ইসলাম মন্ডলসহ পিকেএসএফ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় পরিদর্শন দলটির সঙ্গে ছিলেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, অতিরিক্ত পরিচালক ডা. খলিলুর রহমান, উপপরিচালক মো. আনিসুল রহমান টিপু, অরুণ কুমার সিংহ এবং সহকারী পরিচালক তরুণ কুমার পালসহ সংস্থাটির বিভিন্ন কর্মকর্তা।
সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি আরএমটিপি প্রকল্পের উপ-প্রকল্প ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’-এর আওতায় ভোলার চর চটকিমারা এলাকায় মহিষের কিল্লা পরিদর্শন করেন। সেখানে তারা মহিষ খামারি, বাথানী ও রাখালদের সঙ্গে মতবিনিময় করেন এবং কিল্লার সার্বিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।
 
পরে প্রতিনিধি দলটি পশ্চিম চরকালি গ্রামের আরএমটিপি প্রকল্পের বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডার—খামারি, নারী উদ্যোক্তা, এলএসপি, ওষুধ ব্যবসায়ী, দুধ ও মাংস ব্যবসায়ী, ঘাস চাষি, কৃত্রিম প্রজনন কর্মী এবং দুধ ও মাংস প্রক্রিয়াজাত করে বিভিন্ন পণ্য প্রস্তুতকারী সদস্যদের সঙ্গে আলোচনা করেন।
এরপর প্রতিনিধি দলটি ভেদুরিয়া ব্যাংকের হাট এলাকায় অবস্থিত ‘বিসমিল্লাহ বিতান’ নামের একটি ভেটেরিনারি টেলিমেডিসিন সেন্টার পরিদর্শন করেন। সেখানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. মহিবুল্লাহর সঙ্গে তারা সেবা কার্যক্রম, পশুস্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিকেলে সদস্য পর্যায়ে ডাইভার্সিফায়েড ডেইরি পণ্যের উন্নয়ন ও বাণিজ্যিক উৎপাদনে সহায়তা কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় প্রতিনিধি দলটি ‘মামা আইসক্রিম’ এবং দুধ সংগ্রহ কেন্দ্র ‘জাহিদ বাণিজ্যালয়’ পরিদর্শন করেন এবং উৎপাদন ও বিপণন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
পরদিন সকালে প্রতিনিধি দলটি আরএমটিপি প্রকল্পের উপ-প্রকল্প ‘গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি’-এর আওতায় ভোলা শহরের কিচেন মার্কেট এলাকায় স্থাপিত পেঁয়াজের বীজ সংরক্ষণাগার পরিদর্শন করেন। পরে তারা সেখানে পেঁয়াজ চাষি, বীজ উৎপাদনকারী কৃষক ও কৃষাণিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং বীজ সংরক্ষণ ও উৎপাদন ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন।

 





তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...