অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৫৫০ কেজি জাটকা জব্দ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৯

remove_red_eye

২০৬

দরিদ্রদের মাঝে বিতরণ

বাংলার কন্ঠ প্রতিবেদক : ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভয়াশ্রম অভিযান-২০২৬” উপলক্ষ্যে ভোলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান মোঃ আবুল  কাশেম মঙ্গলবার রাতে এক প্রেস রিলিজের মাধ্যমে জানান,গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা ভোলা সদর থানাধীন ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক স্পিডবোট তল্লাশি করে প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫৫০ কেজি জাটকা জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দকৃত জাটকা ভোলা সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...