বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩১শে মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৯
১৯৯
অন্যান্য দিনের মতো সচিবালয় থেকে সংসদ অধিবেশনে যোগ দিতে বের হচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চারদিকে কঠোর নিরাপত্তা, গাড়িবহর চলা শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে সচিবালয়ের নতুন এক নম্বর ভবন থেকে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রীর গাড়িবহর। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে উল্টো দিকে দাঁড়ানো একদল চিকিৎসকের দিকে গাড়ি থেকে নেমে এগিয়ে আসেন প্রধানমন্ত্রী। সরাসরি কথা বললেন পদোন্নতি বঞ্চিত ১৮১১ জন বিসিএস স্বাস্থ্য ক্যাডার প্রতিনিধির সঙ্গে।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ৩টার দিকে সচিবালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর এমন স্বতঃস্ফূর্ত আচরণে উপস্থিত চিকিৎসকরা রীতিমতো চমকে যান।
চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত ১৮২১ জন চিকিৎসক তাদের দাবি নিয়ে সচিবালয়ে এসেছিলেন। মঙ্গলবার সকালে তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন। প্রধানমন্ত্রীর দফতরেও যোগাযোগ করেন।
পরে তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে তার বের হওয়ার পথে অপেক্ষা করতে থাকেন। তখন প্রধানমন্ত্রী তাদের দেখে এগিয়ে যান এবং অত্যন্ত ধৈর্য সহকারে তাদের সমস্যার কথা শোনেন।
এসময় চিকিৎসকদের পক্ষ থেকে ডা. বর্ণালী তাদের দীর্ঘ বঞ্চনা, এসবি (SB) রিপোর্টের জটিলতা এবং কর্মজীবনে স্থবিরতার বিষয়টি তার সামনে তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তাদের কথা শুনে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনার পরামর্শ দেন। একইসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, আমার পক্ষ থেকে কিছু করার থাকলে দেখবেন।
প্রধানমন্ত্রীর এমন আকস্মিক হস্তক্ষেপে আপ্লুত চিকিৎসকরা। আন্দোলনের প্রতিনিধিরা জানান, আমরা কল্পনাও করিনি যে দেশের প্রধানমন্ত্রী এত ব্যস্ততার মাঝেও আমাদের মতো সাধারণ কর্মকর্তাদের কথা শুনতে গাড়ি থেকে নেমে আসবেন। তার এই সহানুভূতি আমাদের মুগ্ধ করেছে। আমরা তার প্রতি কৃতজ্ঞ। এখন আমাদের বিশ্বাস জন্মেছে যে দীর্ঘদিনের এই বঞ্চনার অবসান হবে।
পদোন্নতিবঞ্চিত ২৮বিসিএসের ডা. মো. মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, সব ধরণের যোগ্যতা, চাকরির বয়স হওয়ার পরও নানা অজুহাতে ১৮১১ জন চিকিৎসককে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। অনেক জুনিয়ররা পদোন্নতি পেলেও আমরা পদোন্নতি পাইনি। এটা আমাদের জন্য বিব্রতকর। এ কারণে আমরা পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কেউ আমাদের সমস্যার সমাধান করেননি। আশা করি মানবিক প্রধানমন্ত্রী নিজে এসে আমাদের সমস্যা শুনেছেন। এতে আমাদের বুকটা ভরে গেছে। আমরা এখন আশাবাদী যে সমস্যার সমাধান হবে। চিকিৎসকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে ১৮২১ জন চিকিৎসক জানিয়েছেন, তাদের অনেকেরই চাকরির বয়স ১৮ বছরের বেশি। স্নাতকোত্তর ডিগ্রি এবং প্রয়োজনীয় সকল যোগ্যতা থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে তারা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন।
তারা বলেন, যোগ্যতা থাকার পরও পদায়ন নেই। স্বাস্থ্য অধিদফতরের ফিটলিস্টে নাম থাকা সত্ত্বেও প্রজ্ঞাপনে তাদের নাম বাদ পড়েছে।
এছাড়া এসবি রিপোর্টের জটিলতারও অভিযোগ করে তানা বলেন, জাতীয় নির্বাচনের কারণে এসব কর্মকর্তার এসবি রিপোর্ট মন্ত্রণালয়ে সময়মতো পৌঁছায়নি বলে জানানো হয়েছে।
চিকিৎসকরা বলছেন, পদোন্নতি থমকে থাকায় পেশাগত মনোবল হারিয়ে ফেলছেন চিকিৎসকরা, যা পরোক্ষভাবে স্বাস্থ্যসেবায় প্রভাব ফেলছে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত