বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩১শে মার্চ ২০২৬ বিকাল ০৫:৪২
১৭৩
দেশে জ্বালানি তেলের মজুত সন্তোষজনক এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়েছে জ্বালানি বিভাগ। একইসঙ্গে বাজার তদারকিতে সারাদেশে অভিযান জোরদার করা হয়েছে।
আজ পর্যন্ত দেশে ডিজেলের মজুত ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন, যা মোট জ্বালানি ব্যবহারের প্রায় ৬৩ শতাংশ।
আজ সচিবালয়ে জ্বালানি বিভাগের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
তিনি জানান, জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি মজুত রয়েছে ডিজেলের, যা কৃষি, পরিবহন ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অন্যদিকে, একই সময়ে অকটেনের মজুত দাঁড়িয়েছে ৭ হাজার ৯৪০ মেট্রিক টন। ব্যক্তিগত যানবাহন ও উচ্চক্ষমতা সম্পন্ন ইঞ্জিনে ব্যবহৃত এই জ্বালানির বর্তমান চাহিদা পূরণে পর্যাপ্ত মজুত রয়েছে।
এছাড়া, পেট্রোলের মজুত ১১ হাজার ৪৩১ মেট্রিক টন। পাশাপাশি জেট ফুয়েলের মজুত রয়েছে ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন, যা বর্তমান চাহিদা পূরণে যথেষ্ট।
মনির হোসেন চৌধুরী জানান, জ্বালানি তেলের সরবরাহ প্রতিদিনই নতুন আমদানি ও খালাসের মাধ্যমে সমন্বয় করা হচ্ছে। ফলে দৈনিক সরবরাহের পাশাপাশি মজুতও নিয়মিত হালনাগাদ হচ্ছে।
সরবরাহ ব্যবস্থাপনা জোরদারে বিভাগীয় ও জেলা পর্যায়ে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা বিভাগে ১৩টি জেলায় ৪৭৯ জন এবং মহানগর এলাকায় ১১৬ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগে ১১টি জেলায় ৩৩০ জন এবং মহানগরে ৬২ জন, রাজশাহীতে ৮টি জেলায় ৩৪০ জন এবং খুলনায় ১০টি জেলায় ৩০১ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া রংপুর, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও একইভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
তিনি বলেন, এসব ট্যাগ অফিসার মাঠপর্যায়ে জ্বালানি সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করবেন, ফলে ব্যবস্থাপনায় আরো স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত হবে।
তিনি আরো জানান, জ্বালানি তেল পাচার রোধে সীমান্ত এলাকাতেও নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে কোনো বড় ধরনের সংকট বা অস্বাভাবিক পরিস্থিতির তথ্য পাওয়া যায়নি। নিকট ভবিষ্যতে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না এবং এপ্রিল মাসেও পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
সরকার জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ ও তদারকি আরো শক্তিশালী করতে খুব শিগগিরই একটি ডিজিটাল অ্যাপ চালু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক