অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে মার্চ ২০২৬ রাত ০৮:৪৭

remove_red_eye

২৮২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় অভিযান চালিয়ে প্রায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার দুপুরে কোষ্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে কোস্ট গার্ডের সদস্যরা ভোলা ভোলা সদর উপজেলার ধনিয়া ও আলীনগর চৌমুহনী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন। ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কোরাহাট বাজার এলাকার মোঃ হোসেন (২০), পিতা মোঃ মোস্তফা এবং আলীনগর ইউনিয়নের মৌটুবী গ্রামের মোঃ মাঈন উদ্দিন (২৭), পিতা মোঃ শামসুদ্দিন সরদার।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত গাঁজা ও আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।