অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

৫ সিটি করপোরেশনে এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন যারা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে মার্চ ২০২৬ বিকাল ০৫:০৩

remove_red_eye

২৫৪

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর ঘোষণা করা হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণে সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ঢাকা উত্তরে (ডিএনসিসি) লড়বেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) মোবাশ্বের আলী, সিলেট সিটি করপোরেশনে (সিসিক) আবদুর রহমান আফজাল ও কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) তরিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচিত সরকার সংবিধান লঙ্ঘন করে সবকিছু দলীয়করণ করছে।

দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘জনগণের সেবা নয়, স্থানীয় সরকার দখলের খেলায় নেমেছে বিএনপি।’

সংবাদ সম্মেলনে আগামী ছয় মাসের মধ্যে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবি জানান আখতার হোসেন। দাবিগুলো হলো-

উপজেলা পর্যায়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়া যাবে না, যাদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বিএনপি তাদের আর মনোনয়ন দিতে পারবে না এবং দলীয় প্রতীকে নির্বাচন করা যাবে না, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...