বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৩১
২৩০
আগামী দিনগুলোতে কোনো প্রকার দুর্নীতি প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি অধিবেশনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
১৩ দিনের বিরতি শেষে এদিন বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশন শুরু হয়।
আখতার হোসেনের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমি সংসদ সদস্যের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছি। বিগত সরকারের আমলে উন্নয়নের নামে মেগা প্রজেক্টগুলোতে চরম দুর্নীতি হয়েছে।’
অঞ্চলভিত্তিক বৈষম্য হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নিজ নিজ এলাকায় বেশি বরাদ্দ নিয়েছেন, ফলে উত্তরাঞ্চলের রাস্তাঘাট চরমভাবে অবহেলিত থেকে গেছে।এর আগে সংসদ সদস্য আখতার হোসেন বলেন, আমার এলাকায় সড়কের অবস্থা বেহাল। বর্ষাকালে রাস্তাঘাটের বেহাল দশার কারণে মানুষ ঠিকমতো বাড়ি পৌঁছাতে পারে না। চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় রাস্তা না থাকায় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সময়মতো বাজারে নিতে পারেন না, ফলে পণ্যের সঠিক মূল্য পাওয়া যায় না এবং কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।রাস্তার পরিসংখ্যান তুল ধরে তিনি বলেন, কাউনিয়া উপজেলায় মোট ৫৩৫ কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র ১৯৮ কিলোমিটার পাকা, আর ৩৩৭ কিলোমিটার এখনো কাঁচা সড়ক। পীরগাছা উপজেলায় ৮৪২ কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র ২৫১ কিলোমিটার পাকা, আর ৫৯১ কিলোমিটার এখনো কাঁচা। পুরো আসনে (রংপুর-৪) ১ হাজার ৩৭৭ কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র ৪৮৯ কিলোমিটার পাকা এবং এখনো ৮৮৮ কিলোমিটার রাস্তা পাকাকরণ বাকি।স্থানীয় সরকারমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, সরকার মেগা প্রকল্পের মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছে। তাই স্থানীয় পর্যায়ে যাতায়াত ব্যবস্থা ও অ্যাম্বুলেন্স চলাচলের সুবিধার্থে রুটিন কাজের বাইরে রাস্তা পাকাকরণের জন্য বিশেষ কোনো মেগা প্রকল্প গ্রহণ করা হবে কি না।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত