তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২০ রাত ০৮:৫৭
৭৯৯
মাছ নগদ টাকাসহ মালামাল লুট
তজুমদ্দিন সংবাদদাতা : ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে ১২ টি জেলে ট্রলারে গভীর রাতে জলদস্যুরা হামলা চালিয়েছে। এ সময় এলোপাতারি মারধর করে ইলিশ মাছ, নগদ টাকা, মোবাইল সহ মালামাল লুট করে নিয়ে যায়। বুধবার সকালে ভুক্তভোগী জেলেরা শশীগঞ্জ মাছ ঘাটে এসে এ ঘটনা জানায়।
ডাকাত কবলিত জেলে হান্নান মাঝী ও ফারুক মাঝী জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২ টা থেকে ৩ টা পর্যন্ত তজুমদ্দিনের চরমোজাম্মেল ও বাসনভাঙ্গা এলাকার নদীতে মাছ ধরারত অবস্থায় জেলে নৌকায় ১০/১৫ জনের ডাকাত বাহিনী হামলা ও লুটপাট চালায়। এসময় এলোপাতারি পিটিয়ে রিপন মাঝী, রুবেল মাঝী, আলাউদ্দিন মাঝী, নিরব মাঝী, মাইনুদ্দিন মাঝী, ইসমাইল মাঝী,আশরাফ মাঝী ও শাহাবুদ্দিন মাঝী সহ ১২ টি নৌকার ইলিশ মাছ, মোবাইল, নগদ টাকা সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। জেলেরা আরো জানায়, ফোরকান ও সেকু বাহিনী মেঘনায় জলদস্যুতায় সক্রিয় রয়েছে। রাতে মেঘনায় টহলের ব্যবস্থা করার দাবী জানিয়েছেন জেলেরা।
তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হারুনর রশিদ বলেন, ডাকাতির সময় কেউ তাদেরকে অবহিত করেনি। সকালে তারা নদীতে টহলে নেমেছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত