অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

১৭ বছর যুব উন্নয়নের নামে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে: প্রতিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৩০

remove_red_eye

২৭১

গত ১৬-১৭ বছর যুব উন্নয়ন ও প্রশিক্ষণের নামে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

আমিনুল হক বলেন, ‘বিগত ১৬-১৭ বছর যুব উন্নয়ন বা যুব প্রশিক্ষণের নামে অনেক বড় বড় দুর্নীতির অনেক কিছু ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে আমার দৃষ্টিতে। সেগুলো আপাতত আমার কাছে আছে, আমি পর্যবেক্ষণের জন্য রেখে দিয়েছি। পর্যবেক্ষণ করে দেখছি, বিগত সময়ে যেখানে দুর্নীতি হয়েছে সেখানে কীভাবে আমরা সুন্দরভাবে দুর্নীতিমুক্তভাবে কাজ করতে পারি। কীভাবে আমরা এটা সমাধান করতে পারি, সেই কাজ করবো। কারণ দুর্নীতিকে আমরা কখনোই কোনো প্রশ্রয় দেব না।’

টানা ১৩ দিনের বিরতি শেষে আজ আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বিকেল ৩টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

প্রতিমন্ত্রী জানান, যারা অবৈধভাবে বিভিন্ন সুযোগ নিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নেবে। পাশাপাশি যুবদের কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সে নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে কর্মসংস্থানের লক্ষ্য নেওয়া হয়েছে। সরকারের কার্যক্রম হচ্ছে কীভাবে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আরও ব্যাপকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...