অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বাসর ঘর থেকে পালিয়ে গেলেন বর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে মার্চ ২০২৬ সকাল ১০:১৭

remove_red_eye

৩৪৩

তালাবদ্ধ ঘরের সামনে স্ত্রীর অনশন
 
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার তজুমদ্দিনে বাসরঘর থেকে বর পালিয়ে যাওয়ায় বরের তালাবদ্ধ বাড়ির সামনে অনশনে বসেছেন নিপু আক্তার নামের তরুণী।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত স্বামীর বাড়িতে অনশনে বসেন ওই তরুণী।
অভিযুক্ত ওই যুবকের নাম মো. হাসনাইন। সে ওই ওয়ার্ডের বাসিন্দা। অপরদিকে ভুক্তভোগী তরুণী একই এলাকার বাসিন্দা।
জানা গেছে, হাসনাইনের সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। প্রায় ৩ বছরের সম্পর্কে প্রায় দেখা করতেন তারা। গেল ১৮ মার্চ রাতে দেখা করতে গেলে স্থানীয়রা দু’জনকে হাতেনাতে আটক করেন। পরে প্রেমের বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও দুই পরিবারের উপস্থিতিতে ৬ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন করেন।
শরণখোলায় কিশোরী হত্যায় ৩ আসামি গ্রেফতার, একজনের স্বীকারোক্তি
তরুণীর অভিযোগ, বাসরঘর থেকে তার স্বামী হাসনাইন পালিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজখবর মেলেনি। এরপর শুক্রবার স্ত্রীর দাবিতে স্বামীর বাসায় আসেন তিনি। সেখানে পৌঁছানোর পরই স্বামীর বাড়ির লোকজন ঘরে তালা মেরে আত্মগোপনে চলে যান। বর্তমানে তালাবদ্ধ ঘরের সামনে অনশন করছেন তিনি।
এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত হাসনাইন ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া গেছে।
বিষয়টি নিয়ে ওই এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ঘটনাটি শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...