অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে মার্চ ২০২৬ সকাল ১০:১০

remove_red_eye

২৮১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও সংবাদ সম্মেলন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে রাজাপুর ইউনিয়ন বিএনপি। 
২৮ মার্চ শনিবার বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবে  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যতে রাজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আরিফুর হোসেন বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগের দোসর নাসির সর্দারের হয়রানি শিকার। 
নতুন করে আবার নাটমঞ্চ তৈরি করে  আমাদের ৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি মামলা করেন নাসির সর্দারের ছেলে রাসেল। 
মামলায় এবং সংবাদ সম্মেলনে তারা যে অভিযোগ তুলেছে তা সম্পন্ন রাজনৈতিক ভাবে প্রতিহিংসা পরায়ন হয়ে আওযামী দোসরদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নাসির এ নাটক করেছে। 
সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রদল সভাপতি মিজান চকিদার বলেন, এ নাসির প্রকাশ্য আমাকে তুলে নিয়ে অমানুষিক নির্যাতন করেছে, আমার বৃদ্ধ মা ছাড়াতে গেলে তাকে পর্যন্ত গুলি করেছে নাসির সর্দার। 
সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হেলাল উদ্দিন বলেন, গতকাল নাসির সর্দারের ছেলে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেছে তার বাবা বিএনপির কর্মী। অথচ নাসির সর্দার ছিল বিএনপির নেতাকর্মীদের আতঙ্ক।  তিনি ১৫টি মামলা দিয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে, সে নাসির ৫ আগষ্টের পর গা-ঢাকা দিয়ে নতুন করে এলাকায় এসে এক নাটক তৈরি করেছে বলেও অভিযোগ করেন তিনি৷ 
এ সময় আলহাজ্ব হেলাল উদ্দিন রাজাপুরের ৯ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলার প্রত্যাহারের দাবী জানান। 
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান মেম্বার, সাধারণ সম্পাদক ফিরোজ আকতার রুমীপ্রমুখ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...