অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯

remove_red_eye

৪২৩

আকবর জুয়েল,লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ এর সার্বিক তত্ত্বাবধানে ও গজারিয়ার কৃতি সন্তান শিশির কুমার পাল বাপ্পির উদ্যোগে অনুষ্ঠিত ক্যাম্পে কারিগরি সহায়তা প্রদান করে বরিশালের ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনিস্টিটিউট ও হাসপাতাল।
চক্ষু বিশেষজ্ঞ একদল চিকিৎসকের নেতৃত্বে চোখের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে তিনশতাধিক রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ প্রদান করা হয়।

এ ছাড়া ৬৩ জন ছানি রোগীকে আগামী ৩ এপ্রিল বরিশালের ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনিস্টিটিউট ও হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্ধারণ করা হয়। অপারেশন শেষে ওইসব রোগীদের আবার নিজ এলাকায় পৌঁছে দেওয়া হবে।
বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ এর সভাপতি কাজী কবির হোসেন লিটন বলেন, বৈষম্যহীন, দারিদ্র্য ও রোগমুক্ত সমাজ বিনির্মাণই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...