অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

স্বাধীনতা দিবসে ভোলায় পৌর জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে মার্চ ২০২৬ সকাল ১১:৫২

remove_red_eye

২৩০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশের স্বাধীনতার তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপটে এর গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৫টায় জেলা জামায়াতের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আমির মাওলানা জামালউদ্দিন এবং সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি মাওলানা আতাউর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাস্টার্স মো. জাকির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা হারুন অর রশিদ, জেলা মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন এবং কর্মপরিষদ সদস্য মাওলানা আব্বাস উদ্দিন ও মাওলানা জাকির হোসাইন।

বক্তারা বলেন, স্বাধীনতা অর্জনের পেছনে দেশের মানুষের ত্যাগ ও আত্মদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা উল্লেখ করেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল ন্যায়, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা—যা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
তারা আরও বলেন, দেশের জনগণ একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। এ লক্ষ্যে রাজনৈতিক সচেতনতা ও নৈতিক নেতৃত্বের বিকাশ জরুরি। একইসঙ্গে জাতীয় স্বার্থে ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা “জুলাই সনদ” বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমে দেশের জনগণ প্রকৃত স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে। পাশাপাশি ভবিষ্যতে গণমানুষের অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনের গুরুত্বও তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এতে পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...