বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৪
৩১৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সংস্থার প্রধান কার্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিজেইউএস’র নির্বাহী পরিচালক জাকীর হোসেন মহিন।
এসময় বক্তব্য রাখেন পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. মোস্তফা কামাল, পরিচালক (লিগ্যাল ও প্রোগ্রাম) অ্যাডভোকেট বীথি ইসলাম, অতিরিক্ত পরিচালক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মো. আজাদ হোসেন, অতিরিক্ত পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. জাহিদুর রহমান এবং জনসংযোগ বিভাগের প্রধান ও দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক হারুন অর রশিদ।
বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। তারা গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন বিভাগ ও প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত