অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরা থেকে মিয়ানমারে পাচারের সময় নিত্যপণ্য বোঝাই ফিসিংবোটসহ ১ জন আটক

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে মার্চ ২০২৬ বিকাল ০৪:৩৫

remove_red_eye

২৮৭

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ফিসিংবোটে মিয়ানমারের পাচারের সময় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও কোমালপানীয় সহ ১ পাচারকারীকে আটক করে কোস্টগার্ডের সদস্যরা।
 
বৃহস্পতিবার দুপুর ১ টায় মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কর্মকর্তা মোঃ নুরনবী বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সূর্যমুখী ঘাটের সাহাবুদ্দিনের ফিসিংবোটে অভিযান পরিচালনা করা হয়।  
 
অভিযান শেষে ওই বোট থেকে ৪৩২০ পিচ্ কোমালপানীয় ( টাইগার ও স্প্রাইট), ৯ ব্যারেল ডিজেল ও ৫০ কেজি চাল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী জব্দ করা হয়। এই সময় ফিসিংবোটসহ একজনকে আটক করা হয়।
 
আটককৃত ব্যক্তি হলেন, সাহাবুদ্দিন মাঝির ট্রলারে থাকা ইঞ্জিনমেস্ত্রী হারুন। তিনি উপজেলার উত্তরসাকুচিয়া ইউনিয়নের উত্তর সাকুচিয়া গ্রামের বাসিন্দা।
 
এই ব্যাপারে মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মোঃ নুরননবী জানান, জব্দকৃত মালামাল, পাচারে ব্যবহৃত ফিসিংবোট ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।
 
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন ভূইয়া জানান, ঘটনার বিষয় অবগত আছেন, আইনি প্রক্রিয়া চলছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...