অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবককে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৬ রাত ০৮:৩১

remove_red_eye

৩১৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মনপুরায় একটি উঁচু গাছের ডাল কাটতে ওঠে অজ্ঞান হয়ে গেছেন জয়নাল আবেদীন (৩৮) নামের এক যুবক। প্রায় দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
জয়নাল আবেদীন মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর যতিন গ্রামের বাসিন্দা।
বুধবার (২৫ মার্চ) সকালে ওই এলাকার মহিলা কলেজ সংলগ্ন গাছের ডাল কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, জয়নাল আবেদীন পেশায় একজন শ্রমিক। আজ সকাল সাড়ে ৯টার দিকে তার বাড়ির পাশে মহিলা কলেজ সংলগ্ন এলাকায় একটি উঁচু গাছে ডাল কাটতে ওঠেন। ওইসময় বাতাসে গাছের ডালের আঘাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ অবস্থায় গাছেই আটকা ছিলেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর বেলা সাড়ে ১১টার দিক ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে।মনপুরা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফজরুল রহমান বলেন, ওই ব্যক্তিকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তিনি মোটামুটি সুস্থ আছেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...