অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ ২ মাদক কারবারি গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২৬ বিকাল ০৫:৩১

remove_red_eye

৩৩১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
ভোলা কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে: আবুল কাশেম জানান,গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৩ মার্চ ২০২৬) রাত ১০টার দিকে কোস্টগার্ডের  সদস্যরা ভোলা সদর উপজেলার নতুন বাজার ও পরাণগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে প্রায় ৪৮ হাজার টাকা মূল্যের ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের সুন্দরখালী গ্রামের বাসিন্দা মোঃ মিলন (২৯) এবং ভোলা পৌরসভার ওয়েস্টার্ন পাড়া এলাকার মোঃ রাশেদুজ্জামান রকি (৪১)।
পরে জব্দকৃত গাঁজা ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।