বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে মার্চ ২০২৬ বিকাল ০৫:২৮
৩১৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় একটি পরিত্যক্ত পুকুর থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে ভোলা সদর উপজেলার আলিনগর ইউনিয়নের ডাকাতিয়া চৌমুহনী এলাকার বিশ্বরোডের পাশে পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করে পুলিশ জব্দ করেছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, সোমবার সকালে আলী নগর চৌমুহনী এলাকার একটি মসজিদের পুকুরে মাছ ধরার জন্য সেচ দেয়া হচ্ছিলো। পানি কমে আসলে এলাকার এক দৃষ্টি প্রতিবন্ধী জনৈক জসিম হাত দিয়ে মাছ ধরতে ওই পুকুরে নামে।এসময় মাছ খুঁজতে গিয়ে একটি শপিং ব্যাগ তার হাতে উঠে আসে।পরে ওই শপিং ব্যাগের ভেতরে হাত দিতেই তিনি বুঝতে পারেন এতে পিস্তল রয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পিস্তলটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, দৃষ্টি প্রতিবন্ধী জসিম একজন দিনমজুর। খেতেখামারে কাজ করে তাঁর সংসার চলে। সে মাছ শিকারের কাজেও পারদর্শী।
ভোলা সদর থানার পুলিশ কর্মকর্তা ওসি তদন্ত মোঃ জিয়া উদ্দিন জানান, তারা খবর পেয়ে আলী নগর চৌমুহনী এলাকায় যান । এ সময় তাদের উপস্থিতিতে মাছ ধরার জন্য সেচ করা জনৈক জসিমের পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় স্থানীয়দের সহায়তায় একটি অস্ত্র উদ্ধার করা হয়। একই সাথে একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। অস্ত্রটির গায়ে জাপানের তৈরি লেখা রয়েছে। তবে কে বা কারা অস্ত্র টি রেখে গেছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত