অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


তজুমদ্দিনে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২৬ বিকাল ০৫:২৮

remove_red_eye

৩০৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তজুমদ্দিনে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী আয়োজন। প্রিয় শিক্ষকদের বিদায় সংবর্ধনার পাশাপাশি চালু হয়েছে মানবিক উদ্যোগ “উদারতার দেয়াল”।
আজ সোমবার সকালে ভোলার তজুমদ্দিন উপজেলার গোলকপুর রাজকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে  বসে এক আবেগঘন মিলনমেলা।
এসময় অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক এ.কে.এম. ফরিদ উদ্দিন, রতন কৃষ্ণ হাওলাদার ও দুলু রাণী নন্দীকে জানানো হয় সম্মাননা ও বিদায় সংবর্ধনা।  তাদের হাতে তুলে দেয়া হয় ক্রেষ্ট ও উপহার সামগ্রী।এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকরা অভিভূত হন। 
শুধু বিদায় সংবর্ধনা নয়, এই আয়োজনে যুক্ত হয়েছে এক মানবিক উদ্যোগ“উদারতার দেয়াল”। ফিতা কেটে উদারতা দেয়ালের উদ্বোধন করা হয়।
যেখানে যে কেউ রেখে যেতে পারবেন নিজের অপ্রয়োজনীয় পোশাক বা ব্যবহারযোগ্য সামগ্রী, আর প্রয়োজনে অন্য কেউ তা নিয়ে ব্যবহার করতে পারবেন।