অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

১৫০ পরিবারে বোরহানউদ্দিন ফাউন্ডেশন,ঢাকার ঈদ উপহার বিতরণ

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে মার্চ ২০২৬ রাত ১২:১০

remove_red_eye

৩৮৬

বোরহানউদ্দিন প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বোরহানউদ্দিন ফাউন্ডেশন,ঢাকা-এর উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার ১৫০টি সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা ওই সামগ্রী বিতরণ করেন।

ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা সরাসরি উপকারভোগীদের বাড়িতে গিয়ে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন। যাতে তাঁদের মাঝেও ঈদের আনন্দ ছুঁয়ে যায়। উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে জোলেখা খাতুন বলেন,“এবার আমার মা-হারা নাতনিকে ঈদের দিনে মিষ্টিমুখ করাতে পারবো।”

এছাড়া অন্যান্য উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক প্রকৌশলী নুর মোহাম্মদ, প্রচার সম্পাদক আতিকুর রহমান হাওলাদার, পরিকল্পনা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজিমউদ্দীন ফরাজি, দপ্তর সম্পাদক ওসমান তারেক, সহ-প্রচার সম্পাদক শিহাব উদ্দিন হাওলাদার, কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন হাওলাদার, মেহেদী হাসান। বোরহানউদ্দিন ফাউন্ডেশন, ঢাকা’র সাংগঠনিক সম্পাদক নাজিমউদ্দীন ফরাজি জানান, ফাউন্ডেশনের সভাপতি জহুরুল হক ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের যৌথ নেতৃত্বে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...