অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে চাল নিয়ে অনিয়ম নেই বললেন সুবিধাভোগীরা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৬ রাত ০৮:০৯

remove_red_eye

৫২৯

চরফ্যাশন  প্রতিনিধি: চরফ্যাশনের চর মানিকা ইউনিয়নে ঈদ ভিজিএফের চাল বিতরণে অনিয়মের  অভিযোগ উঠলেও অনিয়ম নেই বলে জানান সুবিধাভোগী হতদরিদ্ররা। গত মঙ্গলবার ( ১৭ মার্চ) চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নে ঈদ ভিজিএফের চাল বিতরণে মানিকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম,ট্যাগ অফিসারসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে   হতদরিদ্রের মাঝে ১০ কেজি করে ঈদ ভিজিএফের চাল বিতরণ করেন। স্থানীয় কয়েকজন ব্যক্তি  সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করে বলেছেন ঈদ ভিজিএফের চাল কম দেওয়া হয়েছে ।  তবে সরেজমিন কথা বলে জানাযায়, ঈদ ভিজিএফ চালের উপকারভোগী ষাটোর্ধ বিবি হাজেরা বেগম,মরিয়ম ও সুলতানা বেগম বলেন, চর মানিকা ইউনিয়নে দীর্ঘদিন চাল পাইনি কিন্তু এবারের ঈদে চেয়ারম্যান আমাদের ৩ জনকে একত্রে ৩০কেজি চালের বস্তা তুলে দেন। আমরা ভাগ করে ১০কেজি করে চাল নিয়েছি। অসহায় বৃদ্ধা সেলিনা বেগম, বিবি আছিয়া ও হেনা বেগম বলেন, চেয়ারম্যান ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে আমাদের চাল বিতরণ করেছেন আমরা ১০ কেজি করে চাল পেয়েছি। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইয়ামিন বলেন, হতদরিদ্র ১৫২৫জন সুবিধাভোগীর অনুকূলে ৫০৮ বস্তা চাল জন প্রতি ১০কেজি করে  বিতরণ করা হয়েছে। ইউনিয়নটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম বলেন, স্থানীয় কিছু লোকদের সুবিধা না দেয়ায় তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য ছড়িয়েছে। আমি ৩টি করে স্লিপের বিপরিতে ১বস্তা করে চাল বিতরণ করেছি।  হতদরিদ্র সুবিধা ভোগীদের প্রতিজনের ১০ কেজি চাল নিশ্চিত করেছি।  এখনো অল্প কছু চাল রয়েছে যার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ট্যাগ অফিসার কৃষি উপ-সহকারী কর্মকর্তা অসীম চন্দ্র বলেন,আমি নিজে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম তদারকি করেছি হতদরিদ্রদের ঈদ ভিজিএফ নিয়ে কোনোরকম অনিয়ম হয়নি। ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, বিষয়টি শুনেছি অভিযোগ পেলে তদন্ত করা হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...