অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনের ঢালচরে ঝড়ে তান্ডবে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৬ রাত ১০:২৮

remove_red_eye

১৯৭

ঈদের আগে বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার গুলো
  
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাসন উপজেলার সাগর মোহনার ঢালচরে আকস্মিক ঝড়ে অধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ১০টি বসত ঘর সম্পূর্ণ বিধ্বস্থ ও ৪০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়ে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। 
এতে ঈদের ঠিক আগে বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত মানুষজন। 
  
স্থানীয়রা জানান,১৬ মার্চ ( সোমবার) রাত প্রায় ২ টার দিকে হঠাৎ করেই ঝড় আঘাত হানে সাগরকুলের ইউনিয়ন ঢালচরে। ঝড়ের সাথে গুড়ি গুড়ি শিলা বৃষ্টিও হয়। এসময় অনেক ঘরের চাল-বেড়া উড়ে যায়। গাছচাপা ও ঝড়েরর তোড়ে ১০ টি কাঁচাঘর ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়। আংশকি ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত ৪০টি ঘর। অনেকের ঘরের আসবাবপত্র, খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।  

ঢালচর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজ জানান, পরিবারের সঙ্গে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু সেহরির আগেই ঝড়ে তার ঘরের চালা উড়ে যায়।
তিনি বলেন, ঈদের মাত্র তিন দিন আগে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে তারা নিঃস্ব হয়ে পড়েছেন। তার মতো আরও অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। ঢালচরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা মো. হাসান, মো. ইব্রাহিম, মো. জসিম, আক্তার, মো. রিয়াজ, শাহিন হাওলাদার, মো. আনোয়ার ও মো. গিয়াস উদ্দিনসহ বহু মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তীব্রতায় অনেক পরিবার রাতের অন্ধকারেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে বাধ্য হয়। 
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢালচর ইউনিয়ন, যেখানে অধিকাংশ মানুষ কাঁচা ঘরে বসবাস করেন। ফলে তাদের ঘরবাড়ি, আসবাবপত্র ও খাদ্যসামগ্রী ব্যাপকভাবে নষ্ট হয়েছে। 

উপজেলা প্রশাসনের প্রাথমিক তথ্যে জানা গেছে, ঢালচর, কুকরি-মুকরি, চর পাতিলা, চর নিজাম, চর ফারুকি, চর মানিকা ও নজরুল নগরসহ ১০টি এলাকায় অন্তত ৫০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

চর মানিকা ইউনিয়নের বাসিন্দা সেলিম জানান, ঝড়ে চর কচ্ছপিয়া বাজারে তার ঘরের চালাও উড়ে গেছে।

ঢালচর বন কর্মকর্তা মুইনুল বলেন, শুধু ঢালচরেই প্রায় ৩০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

চরফ্যাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন সাংবাদিকদের জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে। দুর্গম এলাকা হওয়ায় এখনও তালিকা চুড়ান্ত হয়নি। তালিকা শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...