অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৬ রাত ১০:২৭

remove_red_eye

৩৮১

কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযান


বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম জানান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর উপজেলার পশ্চিম চরনোয়াবাদ এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম হচ্ছে মোঃ জিলন খান (৪০)। তিনি ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরনোয়াবাদ গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ সোলাইমান।
জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।