অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলায় পুনাকের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৬ রাত ১০:২১

remove_red_eye

২২৭

বাংলার কন্ঠ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এক বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ভোলা জেলা।  মঙ্গলবার (১৭ই মার্চ) ভোলা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন পুনাক, ভোলা-এর সম্মানিত সভানেত্রী  জামিনাতুন নেছা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলার সম্মানিত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি যেন আপনারা পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন। পুলিশ সবসময় আপনাদের সেবায় নিয়োজিত; যেকোনো সমস্যায় আপনারা সরাসরি থানায় এসে পুলিশি সহায়তা গ্রহণ করবেন।”

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইব্রাহিম, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুনাক ভোলার নেতৃবৃন্দ।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...