অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলার কনটেন্ট ক্রিয়েটর রাকিব ঢাকা নিহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৬ সকাল ১১:২২

remove_red_eye

২৮৪

স্বজনদের ধারণা ব্যক্তিগত বিরোধে হত্যা করা হতে পারে

বিশেষ প্রতিবেদক : রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলি ও ছুরিকাঘাতে নিহত তরুণ রাকিবুল ইসলামের (২৫) নানা ও দাদার বাড়ি ভোলায়। স্বজনেরা জানান, সপরিবার রাজধানীতে বসবাস করার কারণে সেখানে খুব একটা আসা-যাওয়া করতেন না। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের বাড়িতে মাতম। খবর পেয়ে কেউ কেউ ছুটে গেছেন ঢাকায়।
রাকিবের গ্রামের বাড়ি ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাখিরপুল এলাকায়। তাঁর বাবা তারিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের একজন কর্মচারী। পরিবার নিয়ে রাজধানীর নিমতলীর নাজিম উদ্দিন রোড এলাকায় থাকতেন তাঁরা। রাকিব স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করতেন।
গতকাল রোববার রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন রাকিবুল ইসলাম (২৫)।
আজ সোমবার সকালে পাখিরপুল এলাকায় গিয়ে জানা যায়, রাকিবের বাবা তরিকুল ইসলাম চাকরির সুবাদে অনেক আগেই রাজধানীতে চলে যান। কয়েক বছর আগে দাদা তছির আহমেদের মৃত্যুর সময় সপরিবার ভোলার ওই বাড়িতে সর্বশেষ এসেছিলেন রাকিব। বর্তমানে সেখানে তাঁর চাচা ও ফুফুরা বাস করেন। রাকিবের মৃত্যুর খবর পেয়ে তাঁরাও ঢাকায় চলে গেছেন।
রাকিবের চাচাতো বোন রেনু আক্তার (৩৫) বলেন, তাঁরা জানেন, রাকিব ঢাকার একটি কলেজে স্নাতকে পড়াশোনা করতেন এবং টিকটকে ভিডিও বানাতেন।

স্বজনেরা বলেন, ভোলায় বেড়াতে এলে রাকিব বেশির ভাগ সময় নানার বাড়িতেই থাকতেন। দাদার বাড়িতে খুব একটা আসতেন না। তাঁর নানার বাড়ি ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চৌমহনী এলাকায়। তাঁদের ধারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়া বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসীরা তাঁকে হত্যা করে থাকতে পারে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তাঁরা।
রাকিবের নানার বাড়িতে গিয়ে কোনো পুরুষ সদস্যকে পাওয়া যায়নি। নানা সালাউদ্দিন আহমেদসহ মামা-খালারা সবাই ঢাকায় চলে গেছেন। রাকিবের নানি মাহমুদা বেগম (৬৫) কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি জেনেছেন, এক বান্ধবী ফোন করে রাকিবকে শহীদ মিনার এলাকায় যেতে বলেছিলেন। তখন লোকজন কম ছিল। সেই সুযোগে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা রাকিবকে পিঠমোড়া করে বেঁধে ছুরিকাঘাত করে। পরে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে দেয়। মৃত্যু নিশ্চিত করতে মাথায় গুলি করা হয়।
রাকিবের নানার বাড়ির স্বজনেরা বলেন, প্রায় এক বছর আগে বিয়ে করেছিলেন রাকিব। এরপর একবার স্ত্রীকে নিয়ে ভোলার বিসিক এলাকায় খালুর বাসায় বেড়াতে এসেছিলেন। সেখানে ২৫-৩০ বছর আগে একটি ঘর করেছিলেন রাকিবের বাবা। তবে ঘরটি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়নি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...