অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৮

remove_red_eye

৩০৪

আকবর জুয়েল,লালমোহন : ভোলার লালমোহন উপজেলার দুই কৃতি সন্তান বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবি হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে লালমোহনের সন্তান ইয়ামিন হোসেন (পিয়াস) ও মাজহারুল ইসলাম আসিফ কৃতত্বের সহিত কৃতকার্য। হয়। দুজনেই লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। 
ইয়ামিন হোসেন (পিয়াস) ভোলা জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি ও লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানিগ্রামের বাসিন্দা এডভোকেট মোহাম্মদ ইউছুপ হোসেনের ছেলে। পিয়াস ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে এলএলবি (অর্নাস) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম (মাস্টার্স) সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ভোলা জেলা ও দায়রা জজ আদালতে প্রাকটিসরত আছেন।
মাজহারুল ইসলাম আসিফ লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকার অবসরপ্রাপ্ত সৈনিক মো. মজিবুর রহমানের ছেলে। আসিফ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এলএলবি (অর্নার্স) এবং এলএলএম (মাস্টার্স) সম্পন্ন করেছেন। 
ইয়ামিন হোসেন (পিয়াস) বলেন, কৃতজ্ঞতা শুকরিয়া জানাচ্ছি পরম করুনাময় মহান আল্লাহ দরবারে। বাবা-মার দোয়া এবং সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকদের দিকনির্দেশনা আমার এই জার্নিকে আরো সহজ করে তুলেছে। আইন পেশা একটি সম্মানজনক এবং চ্যালেঞ্জিং পেশা। সমাজের সকল শ্রেনীর পেশার মানুষদের যথাযথ আইনি সেবা পাওয়ার জন্য এবং ন্যায় বিচারের লক্ষে সবসময় নিজেকে নিয়োজিত রাখব, ইনশাআল্লাহ।
মাজহারুল ইসলাম আসিফ বলেন, আইন পেশা একটি মহৎ সম্মানের পেশা, এ পেশার সাধারণ ও অসহায় মানুষদের পাশের দাঁড়ানো এবং মানুষের সেবা করার উদ্দেশ্যেই এ পেশায় আসা। আমার এই পথচলায় যার ভূমিকা সবচেয়ে বেশি, তারা হলেন আমার মা বাবা ও পরিবার, তাদের বিশ্বাস আর অটল সমর্থনই ছিল আমার আইনজীবী হওয়ার প্রতিটি পদক্ষেপের প্রেরণা তাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ করার মতো নয়। আজ আমি যে আইনজীবী, তার সম্পূর্ণ কৃতিত্ব আমার পরিবারের।
আসিফ আরো বলেন, এই পেশায় অনেক চ্যালেঞ্জ রয়েছে, আমাদের লালমোহনের কৃতি সন্তান হাইকোর্টের এডভোকেট মনিরুল ইসলাম আমার মামা হয়, মূলত তার পথ অনুসরণ করে এ পেশার দিকে অগ্রসর হওয়া। আইনি পেশায় আমার প্রতিটি ধাপে তাঁর স্নেহভরা দিকনির্দেশনা পেয়েছি। তাঁর, অমূল্য সাহায্য এবং পড়াশোনায় সমর্থন—সবকিছুই আমার জীবনের ভিত্তি গড়ে দিয়েছে। 

এদিকে লালমোহনের দুই কৃতি সন্তান বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় লালমোহনের বিভিন্ন সংগঠন ও ব্যাক্তির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...