অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬

remove_red_eye

৩৬৮

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) সম্বীত রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার চরভূতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব তারাগঞ্জ গ্রামের সাদিন হাওলাদার ওরফে রিয়াজের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে মোঃ আজাদ (২৮) নামে এক যুবককে আটক করা হয়।

গ্রেফতারকৃত আজাদ ধলিগৌরনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরকালাচাঁদ এলাকার মৃত আলী হোসেনের ছেলে। পুলিশ জানায়, তার কাছ থেকে প্রায় ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।