অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২৬ সকাল ১০:৪০

remove_red_eye

৩২৮

বাংলার কন্ঠ প্রতিবেদক : “নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান।
সভায় বক্তারা বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং নিরাপদ পণ্য নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের মাধ্যমে নিরাপদ বাজার ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।