অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরাঞ্চলের তরমুজ চাষীদের নিরাপত্তায় বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ পরিদর্শন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২৬ সকাল ১০:৩৮

remove_red_eye

২৪২

বাংলার কন্ঠ প্রতিবেদক : চরাঞ্চলের তরমুজ চাষীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। বুধবার (১১ মার্চ ২০২৬) ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) ও পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং ফোর্সের সমন্বয়ে গঠিত পরিদর্শন দল গঙ্গাপুর লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করে উত্তরের চর বা বয়ার চরের উদ্দেশ্যে রওনা দেয়। পরে তারা চর লতিফ এলাকায় পৌঁছে নয়নের খালগোড়া ও পাগির ভিটা সংলগ্ন বিস্তীর্ণ তরমুজ ক্ষেত সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় পুলিশ সদস্যরা স্থানীয় প্রান্তিক তরমুজ চাষীদের সঙ্গে কথা বলেন এবং ফসল আহরণের মৌসুমে কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানির শিকার না হওয়ার বিষয়ে তাদের আশ্বস্ত করেন। পাশাপাশি কৃষকরা যাতে নির্ভয়ে তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
 যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত আইনি সহায়তা পেতে চাষীদের বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের সরকারি মোবাইল নম্বর ০১৩২০-১৫২২৫৯ এবং জেলা পুলিশের কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০-১৫৩০৯৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...