অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই মার্চ ২০২৬ রাত ০৯:৫৪

remove_red_eye

৩৫৬

মলয় দে : ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় তামিম (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু তামিম উপজেলার রাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ শাজাহান ও পারভিন বেগম দম্পতির ছোট ছেলে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তামিম খেলতে খেলতে হঠাৎ সড়কে চলে আসে। এ সময় দ্রুতগামী একটি বালু বাহী ট্রলি তাকে ধাক্কা দিলে সে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুটির পরিবার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।