বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই মার্চ ২০২৬ রাত ০৮:৪৪
৩০৪
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর নামে প্রতিষ্ঠিত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এছাড়াও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন । পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাদের হাতে ঈদ উপহার তুলে দেন।
শনিবার (১৪ মার্চ) তিনি জাদুঘরটি ঘুরে দেখেন এবং সেখানে সংরক্ষিত মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, দলিলপত্র ও প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় তিনি জাদুঘরের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের অসীম সাহসিকতা, বীরত্ব ও আত্মত্যাগ জাতির জন্য গৌরবের। তাঁর স্মৃতিকে ধারণ করে থাকা এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের অনন্য প্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
এ সময় জাদুঘরটিকে একটি আকর্ষণীয় ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। তিনি জানান, জেলা প্রশাসনের উদ্যোগে জাদুঘরের অবকাঠামোগত উন্নয়ন, দর্শনার্থীদের জন্য সুবিধা বৃদ্ধি এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও সমৃদ্ধভাবে উপস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ ভোলার প্রধান নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাদের হাতে ঈদ উপহার তুলে দেন এবং জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিতব্য স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত