অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশন তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২৬ সকাল ১১:৫৮

remove_red_eye

৩০৮

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার বাবুরহাট লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন। এসময় দক্ষিণ আইচা থানা পুলিশ উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেছেন।
অভিযানের উদ্দেশ্য সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, বাবুরহাট লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী বালু উত্তোলনের বিষয়ে কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে। সেগুলো যাচাই করার জন্য আমরা আজ অভিযান পরিচালনা করেছি। অভিযানের সময় কোনো অবৈধ ড্রেজার বা বালু উত্তোলনের সরঞ্জাম পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু ব্যক্তি রাত ও ভোরের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকেন।
তিনি আরও বলেন, নিকটবর্তী শিকদারের চর এলাকায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নিলামকৃত বালু বিক্রি ও পরিবহন সম্পূর্ণ আইনসিদ্ধ। আমাদের লক্ষ্য হচ্ছে অবৈধ কার্যক্রম বন্ধ করা এবং নদীর পরিবেশ রক্ষা করা। আমরা সবাইকে অনুরোধ করছি, কেউ যদি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে, তা প্রশাসনকে দ্রুত জানান তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...