বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই মার্চ ২০২৬ সকাল ১১:৫৫
২২৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় রাতের আঁধারে ঘরে ঢুকে হালিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় বৃদ্ধার শরীরে থাকা স্বর্নলংকার, জমির দলিল ও ঘরের মুল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১১ মার্চ) রাত ৯টায় সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চানকাজী শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম ওই বাড়ির বাসিন্দা মফিজল শিকদারের স্ত্রী।
নিহতের স্বজন ও প্রতিবেশীর জানান, বুধবার রাতে নিহতের স্বামী তারাবি নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ির পাশের মসজিদে যান। এসময় নিজ ঘরে একাই ছিলেন হালিমা। তারাবি নামাজ শেষে ঘরে ফিরে স্ত্রীকে ঘরের চৌকিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বামী মফিজল। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের ছেলে মো. নাগর জানান, তারা তিন ভাই স্ত্রী-সন্তানদের নিয়ে আলাদা বাড়িতে থাকেন। তার বাবা ও মা তাদের মূল বাড়িতে থাকেন। বুধবার সন্ধ্যায় ঘর থেকে ইফতার করে ছোট ছেলে হারুনের বাসায় যান মা হালিমা খাতুন। আর তার বাবা মফিজল সিকদার বাড়ির পাশের মসজিদে তারাবি পড়তে যান। রাত সাড়ে ৮টার দিকে সে হারুনের বাসা থেকে নিজ ঘরে আসেন। রাত সাড়ে ৯টার দিকে তার বাবা ও সে মসজিদ থেকে বাড়িতে এসে দেখেন ঘরের দরজা খোলা। ভিতরে প্রবেশ করে দেখতে পান মা হালিমা রক্তাক্ত অবস্থায় ঘরের চকিতে। তার নাক ও কানে থাকা স্বর্ণালংকার নেই। পাশে ঘরে থাকা ট্রাঙ্কের তালা ভাঙা ও ট্রাঙ্কে থাকা মালামাল তার চকিতে ছড়ানো ছিটানো। তবে ট্রাঙ্কে থাকা জমির দলিল, নগদ টাকা অন্যান্য মূল্যবান জিনিসপত্র নেই। জমিজমার বিরোধ নিয়ে এ হত্যাকান্ড হতে পারে বলেও অভিযোগ রয়েছে নিহতের পরিবারের।
ভোলা সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহের সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করেছি। তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে,মরদেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত