অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় এসএসসি ৮৪ বন্ধুদের ইফতার ও দোয়া

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২৬ সকাল ১১:৪৮

remove_red_eye

২০৫

সুস্থ দেহে ও মনে বেঁচে থাকার প্রত্যয় 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সুস্থ দেহে ও মনে বেঁচে থাকার প্রত্যয়ে শুক্রবার শহরের চিলি কমিউনিটি সেন্টারে এসএসসি ৮৪ বন্ধুদের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।  ১৯৮৪ সালে এসএসসি পাশ করা দেড় শতাধিক বন্ধু ২৩ মাহে রমযানের দিনে মিলিত হয়ে দোয়া অনুষ্ঠান অংশ নেন। শুরুতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জনউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, সোনালী ব্যাংকের ডিজিএম মিজানুর রহমান,  সাবেক প্যানেল পৌর মেয়র সালাউদ্দিন লিংকন, ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ জামাল হোসেন,  ভোলা বারের সাবেক সম্পাদক গোলাম মোর্শেদ কিরণ, ব্যবসায়ী মাহাবুব মোর্শেদ বাবুল,  ব্যবসায়ি আক্তার মঞ্চু, প্রেসক্লাবের সাবেক সম্পাদক অমিতাভ অপু। উপস্থাপনায় ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম,  সাংবাদিক মোকাম্মেল হক মিলন  ও শিল্পী উত্তম ঘোষ। 
দোয়া পরিচালনা করেন, হোসেনিয়া মাদ্রাসার শিক্ষক  হাফেজ মোঃ ইসমাইল,  কোরআন তেলোয়াত করেন হাফেজ মোঃ  তাওহিদুল ইসলাম আবির ও হাফেজ মোঃ রেদোয়ান। এ সময় যারা মারা গেছেন এমন  বন্ধুদের রুহের মকগফেরাত কামনা করা হয়। জীবিত বন্ধু ও তাদের পরিবার ও স্বজনদের সুস্থ্যতা কামনা করা হয়। দেশের শান্তি কামনা করা হয়।
এদিকে জেলার বিভিন্ন প্রান্তে কর্ম ব্যাস্ত বন্ধুরা সাপ্তাহিক ছুটির দিনে ইফতার ও দোয়া অনুষ্ঠানে অংশ নিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...