বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই মার্চ ২০২৬ সকাল ১১:৪৮
৩১৫
সুস্থ দেহে ও মনে বেঁচে থাকার প্রত্যয়
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সুস্থ দেহে ও মনে বেঁচে থাকার প্রত্যয়ে শুক্রবার শহরের চিলি কমিউনিটি সেন্টারে এসএসসি ৮৪ বন্ধুদের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৪ সালে এসএসসি পাশ করা দেড় শতাধিক বন্ধু ২৩ মাহে রমযানের দিনে মিলিত হয়ে দোয়া অনুষ্ঠান অংশ নেন। শুরুতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জনউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, সোনালী ব্যাংকের ডিজিএম মিজানুর রহমান, সাবেক প্যানেল পৌর মেয়র সালাউদ্দিন লিংকন, ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ জামাল হোসেন, ভোলা বারের সাবেক সম্পাদক গোলাম মোর্শেদ কিরণ, ব্যবসায়ী মাহাবুব মোর্শেদ বাবুল, ব্যবসায়ি আক্তার মঞ্চু, প্রেসক্লাবের সাবেক সম্পাদক অমিতাভ অপু। উপস্থাপনায় ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক মোকাম্মেল হক মিলন ও শিল্পী উত্তম ঘোষ।
দোয়া পরিচালনা করেন, হোসেনিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ ইসমাইল, কোরআন তেলোয়াত করেন হাফেজ মোঃ তাওহিদুল ইসলাম আবির ও হাফেজ মোঃ রেদোয়ান। এ সময় যারা মারা গেছেন এমন বন্ধুদের রুহের মকগফেরাত কামনা করা হয়। জীবিত বন্ধু ও তাদের পরিবার ও স্বজনদের সুস্থ্যতা কামনা করা হয়। দেশের শান্তি কামনা করা হয়।
এদিকে জেলার বিভিন্ন প্রান্তে কর্ম ব্যাস্ত বন্ধুরা সাপ্তাহিক ছুটির দিনে ইফতার ও দোয়া অনুষ্ঠানে অংশ নিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত