বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৭
২৯৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ রমজান বিকেলে তুলাতুলি ইলিশ বাড়ি পর্যটন কেন্দ্রে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জুন্নু রায়হানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। এসময় আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুল ইসলাম বাসেত, প্রবীণ সাংবাদিক দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট নজরুল হক অনু, সময় টিভির স্টাফ রিপোর্টার নাছির লিটন, ভোলা ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক মো: হাফিজুর রহমান, এনটিভির স্টাফ রিপোর্টার মো. আফজাল হোসেন, এ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব তালহা তালুকদার বাঁধনসহ ভোলা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে ধারণ করতে পারলে ন্যায়, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধের চর্চা বাড়বে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
বক্তারা আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতা বজায় রেখে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে ইফতার সম্পন্ন হয়। এতে ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত