অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ১


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৭

remove_red_eye

৩৮১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে বোরহানউদ্দিন থানাধীন কুঞ্জেরহাট-বেদরপুরগামী মহাসড়কের পূর্ব পাশে জনৈক মফিজুল ইসলামের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি নাম মোঃ লিটন (৩২)। তিনি বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাটামারা (৮ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই বিপ্লব কান্তি দাস সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে লিটনের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে  বোরহানউদ্দিন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।