বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই মার্চ ২০২৬ রাত ১১:২৪
২৩১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভোলা পৌরসভার সাবেক মেয়র মো: শফিউর রহমান কিরনকে আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম খানকে সদস্য সচিব করে ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
১১ মার্চ বুধবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর স্বাক্ষরিত মুক্তি/ভোলা/১০৮/২৬নং স্মারকের পত্রে এই তথ্য জানানো হয়। ওই পত্রে আরও জানানো হয়, ভোলার মুক্তিযোদ্ধাদের আবেদনের প্রেক্ষিতে ভোলা জেলা ইউনিট কমান্ডের স্মারক নং- মুক্তি/ভোলা/৮৯, তারিখ- ১৬/০৯/২৫ খ্রি. পূর্ববর্তী কমিটি বাতিল করা হয় এবং তৃতীয়বারের মতো এই নতুন কমিটি পুনর্গঠন করা হয়।
নবগঠিত এই কমিটি জেলার সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হচ্ছেন, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: কেফায়েত উল্লাহ নজিব, সদস্য বীর মুক্তিযোদ্ধা আচমত আলী মিয়া, সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন শিকদার, সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম. নুরুল আমিন (শাহজাহান), সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সহিদ মিয়া, সদস্য বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন বাচ্চু, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: ছাদেক, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: নুর-ই আলম, সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম। এদিকে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন জেলার সাধারণ মুক্তিযোদ্ধারা।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত