বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৪৬
১০৯৪
টোকিওতে রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন
বাংলার কন্ঠ ডেস্ক : টোকিওর বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত রাষ্ট্রদূত হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন ভোলার কৃতি সন্তান শাহাবুদ্দিন আহমদ । শুক্রবার দূতাবাসের দায়িত্ব গ্রহণ করেন তিনি। দূতাবাসে যোগদানকালে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ ও অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। এছাড়া জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
রাষ্ট্রদূত ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এবং বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রদূত নিয়োগ করায় শাহাবুদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়নে এবং প্রবাসীদের কল্যাণে কাজ করার দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেন। রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ এজন্য প্রবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত হওয়ার আগে শাহাবুদ্দিন আহমদ বাংলাদেশ সরকারের সচিব হিসেবে খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সাথে কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর এবং ইংল্যান্ডের বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট ফাইন্যান্সে এমএস করেন। পারিবারিক জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক। তার বাড়ি ভোলা দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত