অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় বাস ও সিএনজি মালিক সমিতির প্রতিনিধিদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২৬ রাত ১০:১১

remove_red_eye

২৯০

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায়  বাস ও সিএনজি মালিক সমিতির প্রতিনিধিদের সাথে প্রশাসনের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডা. শামীম রহমান। এ সময় উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।
সভায় যাত্রীসেবার মান উন্নয়ন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলাজুড়ে যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় সিএনজি ও বাস মালিক সমিতির প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন এবং সেগুলো সমাধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার সংশ্লিষ্ট সকলকে নিয়মনীতি মেনে যাত্রীসেবা প্রদান এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।