বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই মার্চ ২০২৬ রাত ১০:০৬
২৫৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : “দুর্যোগ প্রস্তুতি লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, দুর্যোগ মোকাবিলা মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সেখানে দুর্যোগ মোকাবিলার মহড়া এবং জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও উন্নয়ন কর্মী সহ শিক্ষার্থী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর সিআরইএ প্রকল্পের সমন্বয়কারী পুষ্টিবিদ বাবুল আখতার। এ সময় তিনি আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জেলা ভোলা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। তাই এসব দুর্যোগ মোকাবিলায় সরকার ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, জেলা যুব রেড ক্রিসেন্ট, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), ব্র্যাক, আভাস, সুশীলন, পিসিসি ও কোস্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত